শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৬৩ সময়

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মাহবুবা কমিউনিটি সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট পেশাজীবী সংগঠনের সভাপতি ও জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান রমাদানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, তাকওয়া অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। তিনি রমাদানের আত্মশুদ্ধি ও সংযমের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেতু মিয়া এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ আলী প্রমুখ।

ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শমশের আলী ও সেক্রেটারি আব্দুর রশীদ, পূর্ব বীরগাঁও জামায়াতের সভাপতি মাছুম আহমদ জুসেফ, পূর্ব পাগলা জামায়াতের সভাপতি কবির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতের সভাপতি আফাজ আহমেদ ও সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাক ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন, জয়কলস জামায়াতের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী এবং ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »