মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২১ সময়

 

আতিকুর রহমান রুয়েব,, , সুনামগঞ্জ জেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী

ইউনিয়নবাসীর সাহেব নয় সেবক হতে চান

লক্ষণশ্রী ইউনিয়নের তরুণ সমাজসেবক, দক্ষ সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ রকিব মিয়া তালুকদার।

 

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকী সময়টুকু পূর্বের ন্যায় জনসেবায় কাটাতে চান তিনি। গতকাল তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে একথা জানান।

 

 

সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষনাকালে মোঃ রকিব মিয়া তালুকদার বলেন, ‘সাধারণ জনগণের ভোট নিয়েই অনেকে অসহায় মানুষের সাথে প্রতারনা করেন- ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে যান এবং আর জনগনের খোজ-খবর নেন না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের সেবক হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারিতে থেকে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে পুনর্বাসনের মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ্য। ইউনিয়ন পরিষদ কর্তৃক জনগনকে হয়রানি মূলক সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রাখা এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমার মূল নীতি থাকবে। সীল সাক্ষর চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবো বলে আমি আপনাদের মাধ্যমে অঙ্গিকার করিলাম।

কোন স্বজনপ্রীতি ও দূর্নীতিকে আশ্রয় বা প্রশ্রয় দিতে আমি সর্বদা বিরত থাকবো এবং সবাইকে বিরত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একটি কর্মমুখী সমাজ গঠন ও ইউনিয়নবাসীর সকলের সহযোগীতায় মানবিক ইউনিয়ন গড়ে একটি দৃষ্টান্ত স্থাপনই হউক আমার এবং ইউনিয়নবাসীর অঙ্গিকার। আমি ইউনিয়নের দেশ এবং প্রবাসে বসবাসরত সম্মানিত সকলের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »