শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩৩ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘এন ইভেনিং উইথ ঢাকসু ভিপি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজার এলাকার মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম।

বক্তব্যে তিনি বলেন, “বিপ্লবের এক বছর পার হয়েছে। অথচ আমরা বিপ্লবের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি। কেন ভুলছি? কারণ বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ৫৪ বছর ধরে ভারতের মদদে যে মেকানিজম ছিল, জুলাই বিপ্লব সেই কাঠামো ভেঙে দিয়েছে। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে বিপ্লবের আকাঙ্ক্ষা নিভে না যায়।”

তিনি আরও বলেন, “আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন, অনেকে হয়েছেন গাজী। এত ত্যাগ–তিতিক্ষার পরও যদি আমরা বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ঢাকসুর কার্যকরী সদস্য শাহীনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ শাখার সেক্রেটারি মো. মামুন আহমদ, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ,

উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মুহাম্মদ নুর নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »