শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭২ সময়

সুনামগঞ্জ প্রতিনিধি

ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসানের স্বদেশ গমন উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বাদ মাগরিব জমিয়ত উলামায়ে ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন।

 

সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা নাজমুল হাসান প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, দ্বীনি শিক্ষা বিস্তার এবং দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

এসময় আরও বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক হাফিজ মাহমুদুল হাসান, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নুর হোসাইন, পৌর জমিয়তের সেক্রেটারি মুফতি মুবাশ্বির আলী, জেলা অফিস সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আমিরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফারাবী, নূর আহমদ সালমান, মাঈনুল হাসান ও নাসরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »