শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে লন্ডন প্রবাসী শফিক মিয়া দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান । 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯১৩ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া রসুলপুর গ্রামের মরহুম হাজী আব্দুল ওয়াহিদ কর্তৃক প্রতিষ্ঠিত, রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী শফিক মিয়া দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার ( ১২ ই অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসার হলরুমে মাষ্টার ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও আলহেরা একাডেমি’র প্রিন্সিপাল মাষ্টার দিলোয়ার হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাদির আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শরিফ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এপিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। রসুলপুর হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির আহমদ,মাষ্টার ফজলুর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রুহুল আমীন,হাফিজ এনামুল হক,আব্দুল মজিদ সহ অনেকে।

এসময় মাদ্রাসার সদ্য বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন ও লন্ডন প্রবাসী শফিক মিয়াকে সংবর্ধনা স্মারক হাতে তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »