শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড়

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২৩ সময়

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ জেলা।

 

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলপ গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাচাডুবি বিলের দক্ষিণের মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
ইউকে প্রবাসী গুলশান আহমেদ ও ইউপি সদস্য হিমেল খান রুকনের যৌথ উদ্যোগে এবং সলপ গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে দর্শনার্থীদের ভিড় আর করতালিতে প্রাণ ফিরে পায় গ্রামীণ ঐতিহ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. রুজেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিভিন্ন এলাকার ঘোড়ার মালিকরা।
ঘোড়া দৌড়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন। আয়োজক কমিটি জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা উপভোগ করতে সকল ঘোড়া দৌড়প্রেমী ও এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

One thought on "বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড়"

  1. this review says:

    It’s amazing to pay a quick visit this web site and reading the views of all friends regarding this post,
    while I am also zealous of getting knowledge.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »