শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

মোস্তাক গাজীনগরীর কবর জিয়ারতে এডভোকেট ইয়াছিন খান — ন্যায়বিচারের লড়াইয়ে ঐক্যের আহ্বান

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯৯ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইয়াছিন খান শুক্রবার(১৭অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় গাজীনগরীর প্রয়াত মোস্তাকের কবর জিয়ারত করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে এডভোকেট ইয়াছিন খান নিহত মোস্তাকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এখনো তারা প্রিয় মানুষটির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি এবং ন্যায়বিচারের আশায় প্রহর গুনছেন।

মোস্তাকের স্ত্রী আবেগভরে বলেন—আমার স্বামীকে আমরা আর ফিরে পাব না, কিন্তু তার হত্যার বিচার যেন আল্লাহ দেখিয়ে দেন। আমরা ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়।

এ সময় এডভোকেট ইয়াছিন খান পরিবারটিকে সান্ত্বনা দিয়ে বলেন—এই লড়াই শুধু আপনাদের নয়,আমাদের সবার। আমরা আইনের পথে থেকে সত্য প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এ সময় কবর জিয়ারত ও পারিবারিক সাক্ষাতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি আসাদুজ্জামান, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলী, সেক্রেটারি আব্দুর রশীদ খান, শ্রমিককল্যাণ সভাপতি আজমল হোসেন, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি মাছুম আহমদ,মাওঃমইনুল ইসলাম নোমানী সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »