শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ সময়

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২  জুন) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তার আহসান হাবিব।

 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাসেম নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার ও কৃষি উদ্যোক্তা শুয়েব আহমদ জায়গীরদারসহ প্রমুখ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »