শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪৯ সময়

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং খেলামুখী করতে জার্সি বিতরণ করা হয়েছে।

​গত শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের পূর্ব পাড়া মাঠে এলাকার যুবকদের মাঝে ‘মাদকের বিরুদ্ধে’ বার্তা সংবলিত ১০০টি জার্সি বিতরণ করা হয়। পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, জার্মান প্রবাসী শাহিনুর রহমান ইমনের অর্থায়নে এই জার্সি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​জার্সি বিতরণ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান জহির রায়হান, আশরাফুল আলম, সজিব খান ও শহিদুর রহমান।

​এই উদ্যোগ নিয়ে জার্মানি থেকে মুঠোফোনে এক বার্তায় প্রবাসী শাহিনুর রহমান ইমন বলেন, “বর্তমানে সমাজের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়ছে। এতে আমাদের পরিবার, সমাজ, গ্রাম এবং সর্বোপরি দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সাথে তরুণদের ক্রীড়াপ্রেমী ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।”

​জার্সি বিতরণকালে বীরগাঁওয়ের বিভিন্ন পাড়া থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম— সইদুর ইসলাম, সুমেল আহমেদ, লিক্সন আহমেদ, শাহনেওয়াজ আহমেদ, শফিকুল ইসলাম, সাইরুল ইসলাম, হাসনাইন ফুয়াদ, তায়িম আহমেদ ও সোহাগ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

4 thoughts on "মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »