শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁওয়ে ১৭৭ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০২ সময়

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ১৭৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় ইউনিয়ন পরিষদের স্হায়ী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি উপকারভোগী নারীকে মাসে ৩০ কেজি হারে দুই মাসের জন্য ৬০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৭৭ জন দুঃস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান( ১) মোঃ রুজেল আহমেদ, এবং ইউপি প্যানেল চেয়ারম্যান (২) জুবায়েল আহমেদ, এসময় আরো উপস্থিত ছিলেন— ইউনিয়নের ট্যাগ অফিসার সেলিম রেজা, প্রশাসনিক কর্মকর্তা অশেষ তালুকদার।

ইউপি সদস্য মোঃ মাসুম আহমেদ, ও মনির উদ্দিন , কম্পিউটার অপারেটর পলাশ দাস, এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। চাল নিতে আসা উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

One thought on "শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁওয়ে ১৭৭ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ"

  1. pms_dvKr says:

    Как структура сайта влияет на продвижение молодых сайтов?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »