শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন, সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু, সাংগঠনিক মাও. খলিল সুনামগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত বদরুন্নেছা তাওহীদ আলী মেমোরিয়াল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে জার্সি বিতরণ চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ

ঈদ-ই মিলাদুন্নবী(সা:) উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬৯ সময়

রুয়েব আহমেদ,  সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদন্নবী(সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডা: সেলিম রেজা।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ মিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন বগলাখারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান, ডুংরিয়া হাজী জয়নুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেদাউর রহমান, পাগলা দক্ষিণ কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারিফত উল্লাহ, পাগলা পশ্চিম পাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতীকুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর।

আলোচনা সভার পূর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা ওয়াসিম উদ্দিন।

এসময় উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী মুনাজির আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »