
রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং খেলামুখী করতে জার্সি বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের পূর্ব পাড়া মাঠে এলাকার যুবকদের মাঝে ‘মাদকের বিরুদ্ধে’ বার্তা সংবলিত ১০০টি জার্সি বিতরণ করা হয়। পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, জার্মান প্রবাসী শাহিনুর রহমান ইমনের অর্থায়নে এই জার্সি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জার্সি বিতরণ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান জহির রায়হান, আশরাফুল আলম, সজিব খান ও শহিদুর রহমান।
এই উদ্যোগ নিয়ে জার্মানি থেকে মুঠোফোনে এক বার্তায় প্রবাসী শাহিনুর রহমান ইমন বলেন, “বর্তমানে সমাজের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়ছে। এতে আমাদের পরিবার, সমাজ, গ্রাম এবং সর্বোপরি দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সাথে তরুণদের ক্রীড়াপ্রেমী ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।”
জার্সি বিতরণকালে বীরগাঁওয়ের বিভিন্ন পাড়া থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম— সইদুর ইসলাম, সুমেল আহমেদ, লিক্সন আহমেদ, শাহনেওয়াজ আহমেদ, শফিকুল ইসলাম, সাইরুল ইসলাম, হাসনাইন ফুয়াদ, তায়িম আহমেদ ও সোহাগ আহমেদ প্রমুখ।
https://shorturl.fm/C278Z
https://shorturl.fm/iVWPe
https://shorturl.fm/suk4Z
https://shorturl.fm/H6dam