শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব  শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৩৮ সময়

রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বৈষম্যমূলক ও বিদ্বেষী স্লোগান উঠেছিল গ্যালারি থেকে। আর তাই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে কঠোর শাস্তিই দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা—আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচে এক পুরো গ্যালারি শুধুই শিশু ও এনজিওদের হাতে তুলে দেওয়া হবে।

 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সেন্টেনারিও বাজা গ্যালারিতে বসবে বিভিন্ন ক্লাবের শিশু ও সেই সব সংগঠন যারা বৈষম্যবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সেন্টেনারিও আলতা গ্যালারিতে থাকবে একটি বিশাল ব্যানার—বার্তা একটাই: ফুটবলে বৈষম্যের কোনো জায়গা নেই।

 

বিবৃতিতে এএফএ আরও যোগ করে, ‘বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশি বিদ্বেষ কিংবা যে কোনো বৈষম্য—আধুনিক সমাজে এর কোনো স্থান নেই। আমরা ফুটবলপ্রেমী সবাই মিলে এমন একটি খেলার পরিবেশ চাই যেখানে ভালোবাসা আর সম্মানই হবে মূল শক্তি।’

 

এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও এমন বর্ণবাদী স্লোগান ওঠায় তদন্তে নামে ফিফা। তখন অবশ্য সীমিত দর্শকের শাস্তি থেকে রেহাই পেয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু কলম্বিয়ার ম্যাচে ফের একই কাণ্ড ঘটায় এবার আর ছাড় পায়নি স্কালোনির দল।

 

সবশেষে, আগামী ৪ সেপ্টেম্বর মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা এরই মধ্যে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট, আর ভেনেজুয়েলা লড়ছে তাদের প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ওঠার স্বপ্ন পূরণের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »