শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব  শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ

ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মাহবুবুর রহমান

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭২৭ সময়

 

সুনামগঞ্জ প্রতিনিধি::

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন,‘দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের উৎসব। মুসলমানরা যেমন ধর্মীয় উৎসব পালন করেন, তেমনি হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব উৎসব পালন করেন। ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। বিএনপির কাছে সব ধর্মই সমান। বাংলাদেশে কোনো জাতি ভেদাভেদ নেই।’

বুধবার (১ অক্টোবর) বিকেলে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন ধর্ম, বর্ণ ও নির্বিশেষে এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে সেই আদর্শের ধারাবাহিকতায় বিএনপির হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।’

নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন,‘ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিএনপি আশা করছে, গণমানুষের দাবির মুখে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামবে বিএনপি।’

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, সদস্য কামাল হোসেন, সেনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাজিবুল হক তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »