বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক।

শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ সময়

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জয়সিদ্বী বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|

বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গণিত বাবু নির্মল কান্তি দে’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা ফারুক আহমদ|

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোলেমান অর্গানাইজেশনের সভাপতি মশিউর রহমান জায়গীরদার মিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মতিউর রহমান জায়গীরদার, আশফাক আহমদ সুজন| সভায় ¯^াগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুন|

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক আজিজুল হক, নয়ন মনি, সহকারী শিক্ষক জহিরুল হক, রুকনুজ্জামান, সোহাগ হোসেন, টিটন দত্ত, নিপা রানী দাস, অভিভাবক সফিক মিয়া, বিদায়ী শিক্ষার্থী মাহমুদুল হাসান, নুরুল আমিন, রেহেনা বেগম, মাইশা খানম, ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রনজিত দাস ও আনিছা বেগম প্রমুখ|

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, তোমরা যেখানেই যাবে জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিদ্যালয় তথা এলাকার মান সম্মান তোমাদের আচার ব্যবহার চলাফেরায় প্রমাণ করতে হবে| সর্বোপরি বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সর্বাত্মক সফলতা কামনা করি| নিজেদেরকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের উপযোগি করে গড়ে তুলতে হবে|

Please Share This Post in Your Social Media

6 thoughts on "শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »