শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা – কোর্টে বিচারাধীন ভূমি নিয়ে বাসুরী গ্রামে ত্রিপক্ষীয় বিরোধ বাদীকে না জানিয়ে দুই পক্ষের সালিশ বৈঠকের অভিযোগ স্বদেশ গমন উপলক্ষে ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা  আইন অমান্য করে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগ  দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি।  দিরাইয়ে তালিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসায় পুনরায় ক্লাস শুরু, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি। 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫২ সময়

হুমায়ুন কবির,, দিরাই উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারের সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দিরাই সহ আশপাশের আরও দুই উপজেলার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করলেও কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কাদায় পরিণত হয়েছে পুরো রাস্তা। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা

বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে

এতে করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।হোসেনপুর বাজারের ব্যবসায়ি আছাব উদ্দীন , আনিচ আহমেদ ও মুসতাক আহমেদ ও তারেক মাহমোদ ও সামিম আহমেদ ও ডাক্তার কামাল আহমেদ ও সাদত মিয়া ও আলমগীর আরো অনেকে বলেন এই রাস্তার অবস্থার কারণে বাইরের লোকজন বাজারে আসতে চায় না। এতে আমাদের ব্যবসা অনেক কমে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন তিন উপজেলার মানুষ চলাচল করে কিন্তু বছরের পর বছর কোনো সংস্কার হয় না আমরা খুব কষ্টে আছি

এলাকাবাসী অভিযোগ করেন একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য জোর দাবি করতেছি

এ বিষয়ে জগদল ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে তবে কবে নাগাদ কাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তারা।

ভুক্তভোগী এলাকাবাসীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে

সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।

Please Share This Post in Your Social Media

One thought on "দিরাই উপজেলার হোসেনপুর বাজারের সড়কের বেহাল দশা তিন উপজেলার মানুষের ভোগান্তি। "

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »