মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
চন্ডিডর ব্রিজটাই যেনো তিন উপজেলার স্বপ্ন  সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সাহেব নয়, সেবক হতে চান মোঃ রকিব মিয়া তালুকদার  শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ সময়

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

“পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশের প্রথম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ মঙ্গলবার দুপুরে একুশে টিভি সুনামগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভি’র জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর, সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায়, লিমন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। একুশে টিভি নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সকলের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এ সময় একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

5 thoughts on "সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন"

Leave a Reply to Elvira2382 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »