মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব 

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, ১ জনের হাত দ্বিখণ্ডিত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৬২ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুর হাত দ্বিখণ্ডিত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছালে, সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।

এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আছেন—

বিদ্যা মিয়া (৩০), সিএনজি চালক, শেখঘাট কলাপাড়া, সিলেট হোসাইন আহমদ তানভীর (১২), যার বাম হাত দ্বিখণ্ডিত হয় বিল্লাল হোসেন (৩৯)মুন্নি বেগম (২৮)এ ছাড়া আরও দুইজনের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সওকত জানান,

দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ওসমানীতে নেওয়া হওয়ায় হাতটি পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িটি আটক করেছি, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানীতে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »