রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব 

শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৪৫ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদের প্রাঙ্গন প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসানের সভাপতিত্বে র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামাল হোসেনর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, উদয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ সহ উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »