রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৮ সময়

রুয়েব আহমেদ,  সুনামগঞ্জ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার তেঘরী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যকরী কমিটির, ৮ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, পূজা উদ্যোক্তা এবং সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বক্তারা পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোর সাজসজ্জা, নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »