রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল  শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব 

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর দ্রুত সন্ধানের দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৬ সময়

রুয়েব, সুনামগঞ্জ

সুনামগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা জমিয়ত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজীনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিরপাড়ী ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুফিজুর রহমান ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আ. হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক হা. আ. রকিব, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমল খান, ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

পথসভায় বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিখোঁজ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সুস্থ-সবল অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন,একজন সুপরিচিত আলেমে দ্বীনকে এভাবে নিখোঁজ করে রাখা দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে উদ্ধার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »