শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব  শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা জামায়াত

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২০ সময়

 

আতিকুর রহমান রুয়েব,, সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) বিকেল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও বায়তুলমাল সেক্রেটারি শান্তিগঞ্জ ও ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের অফিসার্স ইনচার্জ তাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন।

বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমেদ জোসেফ,পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আঃ রশিদ, দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শিব্বির আহমদ, পূর্ব পাগলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক,পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলী আহমদ,নজরুল ইসলাম,নাজিম উদ্দিন সহ আরো বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

One thought on "মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা জামায়াত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »