মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে দুই গরু চোর, চুরির গরুসহ পুলিশে দিল পাবলিক। শান্তিগঞ্জে নিরীহ পরিবারে হামলা, থানায় অভিযোগ সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটের আবহমান লোকসংস্কৃতি, ছিলটি নাগরী ভাষা, লোকসাহিত্য, গান, ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  লোক উৎসব  শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা জামায়াত শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৫৪ সময়

রুয়েব আহমেদ,, সুনামগঞ্জ জেলা

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট মহানগর ছাত্র জমিয়ত’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-নোমান।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান তিনি। গতকাল তিনি সাংবাদিকদের সাক্ষাৎকালে একথা জানান।

শান্তিগঞ্জ উপজেলার আসন্ন ৭ নং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষনাকালে সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারনা করেন। ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগনের খোজ নেন না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। এই পশ্চিম বীরগাও ইউনিয়নে কোন স্বজনপ্রীতি ও দূর্নীতি থাকবে না। আমি একটি স্মার্ট, ইনসাফ ভিত্তিক আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়তে চাই৷ আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102
Translate »