শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

মাওলানা মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০০ সময়

রুয়েব আহমেদ,  সুনামগঞ্জ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য,শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ) দুপুর ২ঘটিকায় শান্তিগঞ্জ বাজারের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই থেকে তিন শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও কর্মসূচি শেষে আবার স্বাভাবিক হয়ে যায়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি, মাওলানা ইলিয়াস আহমেদ,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই,

মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, জেলা জমিয়তের অফিস সম্পাদক,

মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, কামরূপদলং মাদ্রাসা;

গাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা;

মাওলানা আতিকুল হোসেন, যুগ্ম সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত;

মাওলানা রমজান হোসাইন, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়ত;

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা;

মাওলানা ছালিক বিন রফিক, সভাপতি ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা;

মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ইমাম মুয়াজ্জিন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা;

মাওলানা আসাদ মিয়া, প্রচার সম্পাদক সুনামগঞ্জ জেলা জমিয়ত;

মুফতি মোনাজ্জির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত;

মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত;

মাওলানা জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত ও জেলা জমিয়তের সদস্য;

এছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বী মনসুর আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, “মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সুনামগঞ্জ জেলায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102