শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮৭ সময়

রুয়েব আহমেদ,  সুনামগঞ্জ

শান্তিগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর)   সকাল ৯ টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির (কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্নপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102