শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই।

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬১ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত প্রায় ৮:৩০মিনিটের সময় ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় ব্রিজ সংলগ্ন মিরাস মাস্টার সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৮টি বসত ঘর পুড়ে ছাই। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী প্রচুর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিভাতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন: শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল,জাকির হোসেন, সেলিম আহমদ,ইসমাইল আলী, মনছব উল্লাহ।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। পরনের কাপড় ব্যতীত আর কিছু রইল না স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102