শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪৫ সময়

রুয়েব আহমেদ,  সুনামগঞ্জ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে ভর্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ও ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তেের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্নাঢ্য সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম। উদ্বোধন পরবর্তী মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসানের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাটেনারী সার্জন ডা: মো: সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল

হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আফসানা মিমি, উপজেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন, উপজেলা জামাতের আমীর হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, খামারী মাহমুদুল হাসান সহ প্রমুখ। আলোচনা সভা শেষে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীদের ১৮ টি ষ্টলের মধ্যে

১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102