শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

প্রথমবারের মতো বিশ্বনাথ,এর রামপাশায় মরমী কবি হাছন রাজার স্মরণোৎসবের প্রস্তুতি

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮৭ সময়

ছামির আহমেদ, সিলেট জেলা

সিলেটের বিশ্বনাথে ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’এর উদ্যোগে প্রথম বারের মতো মরমী কবি হাছন রাজার জন্মভূমি উপজেলার রামপাশা গ্রামস্থ পৈত্রিক বাড়িতে ‘স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্মরণোৎসব আয়োজনের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, মরমী কবি হাছন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করে ফেলছি। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শণ এবং একজন দরবেশ ছিলেন, আমরা তাঁর এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদেরকে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শণ ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শণ দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102