শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৭ সময়

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ

জুলাই সনদের আইনিভিত্তি ও ৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মামুন আহমদ,

পাথারিয়া ইউনিয়ন জামাতের সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পুর্ব পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কবির আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন জামাতের সভাপতি এখলাছুর রহমান,জয়কলস ইউনিয়ন জামাতের সভাপতি ডাঃ সাইদুর রহমানসহ উপজেলা জামাতে ইসলামী ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারী করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জুলাই জাতীয় সদনের ভিত্তিতে ৫ দফা গণদাবি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ দফা গণদাবি না মানলে কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি আসবে তা কঠোরভাবে পালন করার জন্য দলের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102