শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন  সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান হাঁসকুড়িতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাশে দাঁড়ালেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।  সুনামগঞ্জ-৩ আসনে গণতান্ত্রিক সংস্কার জোটের চমক – তালহা আলম এবি পার্টিতে যোগদান হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর শান্তিগঞ্জের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১২ সময়

রুয়েব, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে তোতা মিয়া (৬৫) নামের এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে পাথারিয়া বাজারের ইসকন মন্দির মার্কেটের সামনে ওই লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

নিহত তোতা মিয়া দিরাই উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়ন ভিট অফিসার এসআই ঈসমাল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তোতা মিয়ার লাশ গ্রহণ করেন তার আপন ভাতিজা আব্দুস ছুবান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102